শনিবার, ২ মার্চ, ২০১৩

বিচারিক হঠকারিতার অবসান হোক

জেইউডিও...আমার প্রেরণার নাম, আমার চেতনার নাম, আমার দ্রোহের নাম, আমার মেধার নাম, আমার অভিমানের নাম।কোন একজন সাবেক বিতারকিকের একটা স্ট্যাটাস দেখলাম যিনি বলেছেন ". দিনশেষে আমরা ফলাফল নিয়ে খুশি কেন হতে পারছি না? কেন এখনও পরাজিত দল মানতে পারেনা ফলাফল? " খুব সহজে কথাগুলো টাইপ করে স্ট্যাটাসে দেয়া যায়। পরাজিতদের 'উঁহু' বা 'আহা' করে সান্ত্বনা দেয়া যায়। নিজের অবিচল বিচারিক দায়িত্ব জ্ঞান নিয়ে স্পর্ধিত সস্বীকৃত বুলি ছাড়া যায়। বিতর্ক অঙ্গনের নোংরা রাজনীতি থেকে হাত ধুয়ে ফেলা যায় না। 

জেইউডিও তার বিতর্ক নিয়ে অবশ্যই স্পর্ধা করতে পারে কারণ তার সেই মেধা তার শিখরস্পর্শী। তবে আমরা হারলে হার মেনে নিতে পারি। এমন অনেক বছর গিয়েছে যখন সাইফ, আদনান, অপু, স্মৃতি, ইরতেজা, কৌশিক, নুসরাত, আরাফাতরা অনেকদিন অনাকাঙ্ক্ষিতভাবে হেরেছে, হার মেনে নিয়েছে, মেনিপুলেটেড ভেন্যুতে বিতর্ক করেছে। তাদের সাফল্যের ঝুড়িতে ক্রেস্ট হয়তো বেশী নেই, কখনো ০.৫ আর ১/১ ব্যালট, কখনো বিতর্কের মানে, কখনো জাজদের আচরণে, স্বজনপ্রীতিতে। তখন জেইউডিও অন্য সবার মতো ভারে কাটত না ধারে কাটত। আর আমাদের ওই অপ্রাপ্তিগুলো , বিভিন্ন জাজদের স্বজনপ্রীতি আর নিচু মানসিকতার হিংস্রতাগুলো জাগরণী শক্তি হয়েছে উত্তরসূরিদের কাছে।

সৈকত, জাফর, রেহনুমা, ফিবা, শুভ, তায়্যেবরা শুধু জাহাঙ্গীরনগরের না, সমগ্র দেশের গর্ব।বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় ওরা ওদেরকে প্রমাণ করেছে।JUDO পরাজয় মেনে নিতে পারে, নতুন করে স্পৃহায় উজ্জীবিত হতে পারে, শুধু তথাকথিত বিচারকদের অবিচারিক হঠকারিতা মেনে নিতে পারে না। আমি সব বিচারকের কথা বলছি না।অনেকের বিতর্কের প্রেরনা আর ব্যক্তিত্ব আমাদের আদর্শ। তবে কেউ কেউ আছেন, যারা বিতর্ক করেছেন ঠিকই, তবে আচরণে চেতনাদিপ্ত বিতারকিক না হয়ে আদর্শ বিশ্বস্ত চাটুকার হয়েছেন। তাই তো বিতর্কের মান বিচার করে ফলাফল মুল্যায়ন না করে ব্যাখ্যা ছাড়া মুখ দেখে ক্ষমতাবানদের আনুকূল্য পাওয়ার অভীপ্সায় বিতর্কের ফলাফল দেন।
হাত জোর করি। মানসিকতার পরিবর্তন করুন। দেখবেন বিতর্কের জয় হবে। কেবল স্ট্যাটাস দেয়ার পর লোকদেখানো “ বিতর্কের জয় হোক” না লিখে এটাকে বুকে ধারণ করেন।JUDO হয়তো হারতে জানে, তবে বিতর্কের মান অবশ্যই এই সাক্ষ্য দেবে যে, অফুরন্ত সাফল্যের নুড়িগুলো JUDOএর আগমনী দিনের পথে ছড়িয়ে আছে।
বিতর্কের জয় হোক, জয় বাংলা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন